Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৫, ২০২৬ , ২:১৩ অপরাহ্ণ

রায়পুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে ঈদের শুভেচ্ছা জানালেন আব্দুল জাহের মিয়াজী

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

আসন্ন রায়পুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী ও বিএনপি নেতা আব্দুল জাহের মিয়াজী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহার ত্যাগের মহিমা সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক। ঈদের আনন্দে ভরে উঠুক প্রতিটি মানুষের জীবন।”

তিনি রায়পুর পৌরসভার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আব্দুল জাহের মিয়াজী বর্তমানে লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রায়পুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, রায়পুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি আসন্ন রায়পুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন