প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেহাতুল ইসলাম খোকা এবং দিনাজপুর জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মোঃ মামুনুর রশীদ কচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

রবিবার (২৪ মে ২০২৬) দিনাজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সহযোগিতায় ছিল জেলা ক্রীড়া সংস্থা, দিনাজপুর।

২৫ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে কালেক্টরেট স্কুল দিনাজপুর ১০ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন রায়ান। তিনি ব্যক্তিগত ৬৬ রান করে দলের জয়ের ভিত গড়ে দেন।

জবাবে সেতাবগঞ্জ পাইলট স্কুল ২২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ৪৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কালেক্টরেট স্কুল দিনাজপুর।

ম্যাচজুড়ে কালেক্টরেট স্কুলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ছিল দাপুটে পারফরম্যান্স। দর্শকদের উপস্থিতিতে প্রাণবন্ত এই ম্যাচে রায়ানের ঝকঝকে ইনিংস ছিল বিশেষ আকর্ষণ।

আজকালের কন্ঠ/আর বি