Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৪, ২০২৬ , ১০:৫১ পূর্বাহ্ণ

সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে মাদক নির্মুল সম্ভব না: এমপি রেজাউল ইসলাম

লেখকঃ মোঃ রায়হানুল হক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেছেন, মাদক বিক্রতা এবং সেবন কারির সংখ্যা দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে এর ভয়াবহতা থেকে আমরা কেউ রেহাই পাবো না। সকল অপরাধের মুলে আছে মাদকের মতো একটি ভয়ংকর ব্যাধি। আমরা নিজেরা স্ব-স্ব দায়িত্বশীল জায়গা থেকে সচেতন হয়ে এর বিরুদ্ধে কাজ করতে হবে।

প্রশাসন এবং পুলিশকে সর্বস্তরের জনগণ সহযোগীতা না করলে সামাজিক অস্থিরতা সহ খুন-ধর্ষণ, চুরি-ডাকাতির মতো জঘন্য অপরাধ দিনদিন বৃদ্ধি পাবে। তাই আমরা রাণীনগর আত্রাই বাসির জন্য শান্তি, উন্নয়ন আর সুন্দর এলাকা বিনির্মাণে সম্মিলিত ভাবে কাজ করবো। বিগত সরকারের বিদায়ের পর দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে। সেখানে জনগণ আমাদেরকে রাষ্ট পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা সরকার গঠন করেছি। মাত্র তিন মাসের মধ্যে দেশ পরিচালনায় দেখতে পাচ্ছি বিগত ফ্যাসিস্ট সরকার দেশের সকল অঙ্গকে ধংস করে গেছে। আমরা একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় দেশ হাতছ নিয়েছি। এটাকে শক্তিশালী করতে গেলে দেশের সকল সেক্টরের দায়িত্ব বোধের জায়গা থেকে কাজ করতে হবে। জুলাই সনদে যা আছে সে অনুযায়ী বর্তমান সরকার কাজ করছে। কোন একটি দল তা মানতেই চায় না। তারা মিথ্যাচার করে রাজনীতি করতূ চায়। দেশবাসি তা মেনে নিবে না। সম্প্রতি রাণীনগরে চুরি, ছিনতাই, মাদক ও নানা অপরাধ বদ্ধি পাওয়ায় মোবাইল কোর্টের গতি বাড়ানো এবং পুলিশকে সাঁড়াশি অভিযানর নির্দশ দেন।

শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসানের সভাপতিত্ব স্থানীয় হলরুমে মাসিক আইন-শৃংখলা মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, একডালা ইউনিয়নর চয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাজাহান আলী, রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনূর রশিদ, সাবেক সভাপতি ওহেদুল ইসলাম মিলন প্রমূখ।

সম্প্রতি বজ্রপাতে নিহত তিন পরিবারকে ২০ হাজার টাকার চেক আর্থিক অনুদানসহ ভূমি মেলার সমাপনি অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেন তিনি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন