Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:১৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৩, ২০২৬ , ৭:৩৮ অপরাহ্ণ

নাটোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ফরহাদ আলী দেওয়ান শাহীনের সাথে মতবিনিময়

লেখকঃ নাটোর প্রতিনিধি

সাবেক ক্রিকেটার বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সাবেক নেতা মোঃ ফরহাদ আলী দেওয়ান শাহীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় নাটোর জেলার সাবেক ও বর্তমান ক্রিকেটর ও সংগঠকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে নাটোর শহরের জেলা স্টেডিয়ামে সাবেক বর্তমান খেলোয়াড় সংগঠক জেলা আম্পায়ার ও স্কোরাস এ্যাসোসিয়েশনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন ফরহাদ আলী দেওয়ান শাহীন বিসিবি কাউন্সিলর নির্বাচিত হওয়া নাটোরের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের বিষয়। তার মাধ্যমে জেলার ক্রিকেট ও ক্রীড়া উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে নবনির্বাচিত কাউন্সিলর মো. ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, নাটোরের ক্রিকেটকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, কর্মচারী ও খেলোয়াড় গণ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন