Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৩, ২০২৬ , ৬:১৮ অপরাহ্ণ

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে এমপি মাওঃ আবু তালিবের মতবিনিময় সভা

লেখকঃ মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য মাওঃ আবু তালিব। শনিবার বেলা ১১ টায় শহরের শহরের লাক্্রারী ডাইন সেন্টারে অনুষ্টিত মতবিনিময়ে ঝিনাইদহ-৪ আসনে এমপি হিসাবে দ্বায়িত্ব গ্রহনের পর অদ্যাবধি পর্ষন্ত সরকারী বরাদ্ধের প্রাপ্ত অর্থ সুষ্ট বন্টনের কথা জানান।

এছাড়াও স্কুল, কলেজ, ধর্মীয় শিক্ষা প্রতিষ্টান ও রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড সম্পন্নসহ তার নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি আগামী দিনে কালীগঞ্জকে একটি আধুনিক শহরে গড়ে তুলতে সাংবাদিকদের গঠনমুলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। মতবিনিময়ে গনমাধ্যমকর্মীগন কালীগঞ্জ পৌরসভা এলাকার খারাপ সড়ক, অবৈধ দখলে শহরে যানজট ও পানি বিদুৎসহ সকল নাগরিক সেবার বেহাল চিত্রগুলি তুলে ধরেন। সাংবাদিকগন এলাকার বৃহৎ শিল্প প্রতিষ্টান মোবারকগঞ্জ চিনিকলটিতে জেকে বসা দূনীতির কবল থেকে প্রতিষ্টানটিকে রক্ষা ও সাব রেজিষ্টার অফিসে মহা দূর্নীতি রোধে করনীয় পদক্ষেপ গ্রহনের কথা বলেন। একই সাথে এ আসনের বেহাল গ্রামীন সড়কগুলি থেমে থাকা উন্নয়নমুলক কাজ দ্রæত সম্পন্ন ও অবৈধ দখলদারদের থেকে খাল উদ্ধারের জন্যও সংসদ সদস্যের হস্তক্ষেপ প্রয়োজন বলে পরামর্শ দেন।

এ সময়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এমপি আবু তালেব বলেন, এ আসনের উন্নয়ন ও সকল সেবামুলক কর্মকান্ডে আপনাদের পরামর্শ ও সহযোগিতা চায়।আপনাদের গঠনমুলক পরামর্শগুলি আমি মহান সংসদে উপস্থাপন করে তা দ্রæত সমাধানের চেষ্টা করব বলেও জানান তিনি।

জামায়তের মিডিয়া কমিটির প্রধান ইকবাল হুসাইনের সঞ্চালনায় মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন, জামায়াতের কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক আমীর মাওঃ ওলিয়ার রহমান, উপজেলা সেক্রেটারী অধ্যাপক লুৎফর রহমান, ব্যবসায়ী ওবাইদুল্লাহ পাটোয়ারী ও ১১ দলের শরিক এলডিপির উপজেলা কমিটির আহব্বায়ক আশরাফুল ইসলাম প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন