Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৩, ২০২৬ , ১২:০৬ অপরাহ্ণ

বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখকঃ জামাল কাড়াল, বিশেষ প্রতিনিধি

তোমার কণ্ঠে ঝরুক বিপ্লবের বার্তা” প্রতিপাদ্যে বরিশাল বিভাগ হেযবুত তওহীদ ছাত্র ফোরামের উদ্যোগে এক বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২২ মে ২০২৬) বিকাল ৪টায় বরিশাল জেলা অফিস হল রুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সভাপতি মাআজ বিন জসিম।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বরিশাল বিভাগীয় হেযবুত তওহীদের সভাপতি শফিকুল আলম উখবা। এ সময় তিনি তরুণদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি লোকমান হোসেন এবং বিভাগীয় ক্রীড়া সম্পাদক নূর মোহাম্মদ আরিফ। বক্তারা বলেন, শিক্ষার্থীদের চিন্তা-চেতনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেন আমিনুল ইসলাম মুন্না, দ্বিতীয় স্থান অধিকার করেন ডলি আক্তার এবং তৃতীয় স্থান অধিকার করেন ফারজানা মনিকা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন