Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১১:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৩, ২০২৬ , ১১:৪৮ পূর্বাহ্ণ

ফরহাদের মানবিক উদ্যোগে কেওয়াটখালীতে সেলাই মেশিন বিতরণ

লেখকঃ ময়মনসিংহ ব্যুরো চীফ

ময়মনসিংহ মহানগরীর কেওয়াটখালী এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন মোঃ সাখাওয়াত হোসেন ফরহাদ। তার উদ্যোগে শুক্রবার (২২ মে ২০২৬) বিকাল ৩টায় কেওয়াটখালী ময়নার মোড় পশ্চিমপাড়া বাহার মন্ডলবাড়ী বায়তুল মামুর জামে মসজিদ ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয়েছে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রুকুনোজ্জামান রোকন, প্রশাসক, ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সদস্য সচিব, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।

অনুষ্ঠানের আয়োজন করে আফজাল হোসেন স্মৃতি পরিষদ। সংগঠনটির প্রতিষ্ঠাতা হিসেবে দীর্ঘদিন ধরে মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন মোঃ সাখাওয়াত হোসেন ফরহাদ।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নন; তিনি নিয়মিতভাবে এলাকার অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ, রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু, শিক্ষার্থীদের পরীক্ষার সময় ফ্রি যাতায়াতের ব্যবস্থা এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে ফ্রি বল-ব্যাট বিতরণসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছেন।

এছাড়াও বিভিন্ন সময় গরিব ও দুস্থ পরিবারের সহযোগিতায় এগিয়ে আসায় এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। স্থানীয়রা মনে করেন, মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও সাধারণ মানুষের প্রতি আন্তরিকতার কারণে ফরহাদ ইতোমধ্যেই জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

অনেকেই বলেন, “যেভাবে তিনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তাতে আগামী দিনে কাউন্সিলর হিসেবে তাকে দেখতে চায় কেওয়াটখালীর মানুষ।”

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন