Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২২, ২০২৬ , ১২:৫০ অপরাহ্ণ

নাটোরে ৪ কোটি টাকা ব্যায়ে মরিয়ম স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন

লেখকঃ নাটোর প্রতিনিধি

নাটোরে ৪ কোটি টাকা ব্যায়ে মরিয়ম স্কুলের নবনির্মিত ভবনের পায়রা উড়িয়ে ও ফলক উন্মোচন করে উদ্বোধন করেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের এমপি আন্না মিনজ।

আজ শুক্রবার সকাল ১০টায় নাটোর শহরের ঝাউতলা এলাকায় নমনির্মিত মরিয়ম জুনিয়র বিদ্যালয়ের ৪ কোটি টাকা ব্যায়ে ৪ তলা একাডেমী ভবনের শুভ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল রেভা বিশপ জের্ভাস রোজারিও ডি.ডি, মরিয়ম জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরারা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন,সাইফুল ইসলাম আফতাব,বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির সদস্য রুহুল আমিন তালুকদার টগর,সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার সুশান্ত ডি কস্তা সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দ ।

এসময় বক্তারা বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে উন্নত অবকাঠামোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে হবে। নতুন ভবনটি শিক্ষার্থীদের সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন