Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২২, ২০২৬ , ১১:০২ পূর্বাহ্ণ

গৌরনদীতে বজ্রপাতে প্রাণ গেল ২ শ্রমিকের, আহত পান বরজ মালিক

লেখকঃ এ,এস,মামুন, গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলা উপজেলার বাটাজোর ইউনিয়নের দেওপাড়া গ্রামে বজ্রপাতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর প্রায় ২টার দিকে স্থানীয় পান চাষি গোপাল সরকারের পানের বরজে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এসময় হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে গেলে মুহূর্তেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোঃ আলিম হাওলাদার (৬৫) ও সুকান্ত মজুমদার (৩৫) নিহত হন।

এ ঘটনায় পান বরজের মালিক গোপাল সরকার (৪৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এ প্রেরণ করেন। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন