Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২১, ২০২৬ , ৭:২১ অপরাহ্ণ

পতনউষারে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

লেখকঃ এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এর ইউনিয়ন পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৩টায় মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে পতনউষার ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান।

এ সময় ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য, উপস্থিত বক্তব্যসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন