Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২১, ২০২৬ , ৪:২০ অপরাহ্ণ

মুরাদনগরে প্রাথমিক শিক্ষার্থীদের ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লেখকঃ কাজী শরীফ, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলার বাঙ্গরা থানাধীন চাপিতলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। চাপিতলা ইউনিয়নের পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হায়াতুন্নবীর সভাপতিত্বে এবং চাপিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে হাবিবার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চাপিতলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া ভৌমিক ও চাপিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা বেগম।

অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন খাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজালাল এবং গীতা পাঠ করেন সহকারী শিক্ষক সুমন চক্রবর্তী।

প্রতিযোগিতায় কুরআন তেলাওয়াত, গজল, গান, কবিতা আবৃত্তি ও দলীয় নৃত্যসহ মোট ১৬টি ইভেন্টে ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ইউনিয়ন পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তীতে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন