Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২১, ২০২৬ , ১:৩৫ অপরাহ্ণ

ঝিনাইদহের সাফদারপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘন্টা পর রেল চলাচল শুরু

লেখকঃ মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে সাফদারপুর রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় ৷ এতে সাময়িক বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকা রুটের ট্রেন চলাচল।

আজ ‎বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

‎স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩ টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল। সকাল ৭ টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ সম্পন্ন করে। সকাল ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন