মাদারীপুরের গর্ব: শাহজালাল ইসলামী ব্যাংক ওপেন অ্যান্ড জুনিয়র টেনিস টুর্নামেন্টে আন্ডার-১৬ চ্যাম্পিয়ন জান্নাত হাওলাদার | Daily AjKaler Kontho

মাদারীপুরের গর্ব: শাহজালাল ইসলামী ব্যাংক ওপেন অ্যান্ড জুনিয়র টেনিস টুর্নামেন্টে আন্ডার-১৬ চ্যাম্পিয়ন জান্নাত হাওলাদার


এস এম তানবীর প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
মাদারীপুরের গর্ব: শাহজালাল ইসলামী ব্যাংক ওপেন অ্যান্ড জুনিয়র টেনিস টুর্নামেন্টে আন্ডার-১৬ চ্যাম্পিয়ন জান্নাত হাওলাদার

মাদারীপুরের কৃতি খেলোয়াড় জান্নাত হাওলাদার দেশের অন্যতম মর্যাদাপূর্ণ Shahjalal Islami Bank Open & Junior Tennis Tournament 2026 (Under-16) এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তার এই অসাধারণ সাফল্যে আনন্দ ও গর্বে ভাসছে পুরো মাদারীপুরবাসী।

অল্প বয়সেই টেনিস কোর্টে নিজের দক্ষতা, পরিশ্রম ও প্রতিভার স্বাক্ষর রেখে জান্নাত হাওলাদার এই সাফল্য অর্জন করেছে। কঠোর অনুশীলন, আত্মবিশ্বাস এবং খেলাধুলার প্রতি গভীর ভালোবাসাই তাকে এই সম্মানজনক অবস্থানে পৌঁছে দিয়েছে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

জান্নাতের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি মাদারীপুর জেলার জন্যও একটি গর্বের বিষয়। তার এই বিজয় জেলার তরুণ খেলোয়াড়দের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

এই অসাধারণ অর্জনের জন্য জান্নাত হাওলাদারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সকলের প্রত্যাশা, ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করবে মাদারীপুরের এই কৃতি সন্তান।

আজকালের কন্ঠ/আর বি