Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২০, ২০২৬ , ৫:৪৬ অপরাহ্ণ

আত্রাইয়ে টিসিবির স্বল্পমূল্যের পণ্যে স্বস্তি নিম্ন আয়ের মানুষের

লেখকঃ মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় টিসিবির স্বল্পমূল্যের পণ্য পেয়ে স্বস্তি ফিরেছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের মাঝে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ।

বুধবার (২০ মে) সকালে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে ডাল, তেল, চাল ও চিনি বিতরণ করা হয়।

ক্রেতারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে টিসিবির পণ্য তাদের জন্য বড় সহায়তা। বান্দাইখাড়া গ্রামের লিটন হোসেন বলেন, “কম দামে পণ্য কিনতে পারছি, এতে সংসার চালাতে সুবিধা হচ্ছে।”

ডিলার সূত্রে জানা যায়, প্রতিটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল, ৫ কেজি চাল ও ১ কেজি চিনি ৫৪০ টাকায় বিক্রি করা হচ্ছে।

হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন বলেন, প্রকৃত উপকারভোগীদের মাঝে টিসিবির পণ্য পৌঁছে দিতে তারা কাজ করছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন