Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২০, ২০২৬ , ৪:৪৩ অপরাহ্ণ

সিংড়ায় হেলমেট না থাকায় দুই মটরবাইক আরোহী কে জরিমানা

লেখকঃ মোঃ তানজিল হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় হেলমেট না থাকায় ২জন মটরবাইক আরোহীকে ১০০০ হাজার টাকা করে মোট ২০০০ হাজার টাকা জরিমানা করেছে সিংড়া সহকারী কমিশনার (ভূমি) / এসিল্যান্ড নিশাত আনজুম।

বুধবার দুপুর ১ টায় সিংড়া পৌরশহরের চলনবিল গেট সংলগ্নে মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৯২ অনুযায়ী এই অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্যাট নিশাত আনজুম।

এসময় সকল মটরবাইকদের নিরাপত্তার কারনে হেলমেট ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান এসিল্যান্ড নিশাত আনজুম।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন