Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৮, ২০২৬ , ১১:৫৬ অপরাহ্ণ

খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটের অবৈধ কমিটি বাতিল ও নতুন নির্বাচনের দাবীতে মানববন্ধন

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

১৮ মে সোমবার সকালে খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেট ঢাকা সামনে খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেট ব্যবসায়ী ঐক্য ফোরাম আয়োজিত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখত বক্তব্য খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটের ব্যবসায়ী বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে আমরা সাধারণ ব্যবসায়ীরা অনেক অত্যাচার জুলুম নির্যাতনের স্বীকার হয়েছি ৫ই আগস্ট স্বৈরাচারের পতনের পর আবার আমাদের এই মার্কেটে নুতন ফ্যাসিবাদের উথান হয় তারা দলীয় প্রভাব খাটিয়ে সমিতির তালা ভেঙ্গে কমিটি দখলে নেয় এবং কমিটি কর্তৃক একটা দলীয় মিটিং করে ঐ মিটিংয়ে ট্রেড ইউনিয়নের কিছু অসাধু কর্মকর্তা সহযোগীতায় বর্তমান অবৈধ কমিটিকে বৈধতা দেখায়।

যেখানে ব্যবসায়ীদের কোন উপস্থিতি ছিল না, তাদের কোন ম্যান্ডেট ছিল না এই ব্যাপারে আইন শৃংখলা বাহিনী দ্বারা তদন্ত করে ঐ কমিটি যে অবৈধ তা প্রমান করে জাতির সামনে তুলে ধরা হোক।

মানববন্ধনের মূল দাবী সমূহ:-

১. দাবী: অবৈধ কমিটি বাতিল করে নুতন নির্বাচনের দাবী।

২. ব্যবসা বান্ধব পরিবেশ তৈরী করে ব্যবসায়িদের ব্যবসা করার সুযোগ দেওয়া।

৩. এই মার্কেটে বিদ্যুৎ চুরি রোধ করে প্রিপেইড কাড চালু করা।

৪. চাঁদাবাজি বন্ধ করা।

৫. পার্কিং এর জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা।

এই অবৈধ স্থাপনার মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন বন্ধ করতে হবে। এটাই তাদের মূল চাঁদাবাজির বাণিজ্য।

এই চাঁদাবাজি বন্ধ করাই ব্যবসায়ীদের প্রানের দাবী।

উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেট ব্যবসায়ী বৃন্দ।

প্রিন্ট করুন