Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৮, ২০২৬ , ৬:৫১ অপরাহ্ণ

দিনাজপুর শহরে যানজট নিরসনে ফুলবাড়ী বাসস্ট্যান্ড-কাচারী সড়কের উদ্বোধন

লেখকঃ মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি

বিএনপি যখনই ক্ষমতায় থাকে জনগণের পাশে থেকে দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি ও জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করেছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়ন, কৃষি ব্যবস্থার আধুনিকায়ন এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য দীর্ঘমেয়াদী রূপকল্প হাতে নিয়েছে।

এরই অংশ হিসেবে দিনাজপুর শহরকে যানজট মুক্ত করতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। শহরের সিংহভাগ মানুষদের বালুবাড়ি শহীদ মিনার মোড় হয়ে সদর হাসপাতাল মোড় হয়ে জেলা প্রশাসক কার্যালয়, আদালত, পুলিশ সুপার কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর গুলোতে যেতে পারি দিতে হবেনা দীর্ঘ পথ। কাজটি সমাপ্ত হলে আটকা পড়তে হবেনা দীর্ঘ যানজটে। যানজট থেকে মুক্তি পেতে ফুলবাড়ী বাস স্ট্যান্ড হতে ইসলামবাগ কাচারি মোড় ভায়া সিপাহীপাড়া সড়কের উপর ২০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার ( ১৮ মে) দিনাজপুর সদর উপজেলার আরসিসি গার্ডার ব্রীজের কাজের উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রিয়াজ উদ্দীন আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান, পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুন্না, ক্রিয়া সম্পাদক মোঃ মামুনুর রশীদ কচি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ব্রিজটি নির্মিত হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং যোগাযোগ খাতে নতুন গতি সৃষ্টি হবে। সাধারণ মানুষদের আর দীর্ঘ যানজটে আটকা বা দীর্ঘ পথ পাড়ি দিতে হবে না। দ্রুত সময়ের মধ্যে সহজেই শহরের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অফিস গুলোতে যেতে পারবেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন