Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৮, ২০২৬ , ৩:০৬ অপরাহ্ণ

বরিশালে ফুটপাত দখলমুক্ত করতে (শেবাচিম) হাসপাতালে বিশেষ অভিযান

লেখকঃ জামাল কাড়াল,বিশেষ প্রতিনিধি

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের উপস্থিতিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল এলাকা পরিদর্শন ও অবৈধ দখল উচ্ছেদে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

হাসপাতালের সামনের সড়ক ও আশপাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন ও ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। এর ফলে রোগী ও সাধারণ মানুষের চলাচল আরও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।

অভিযানে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ খলিল আহমেদ, বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

এছাড়াও ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে হাসপাতাল এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং যানজট নিরসনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।]

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন