সন্দ্বীপ উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি,ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপত্তা জোরদার,নৌপথে যাত্রী নিরাপত্তা, কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা,মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান,চুরি-ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
এসময় বক্তারা বলেন, আসন্ন ঈদকে কেন্দ্র করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ,কোস্টগার্ড ও সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে কুমিরা-গুপ্তছড়া নৌরুটে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন , উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন,সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ সুজন হালদার , বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সভা শেষে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমজাদ হোসেন।
আজকালের কন্ঠ/আর বি