Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৮, ২০২৬ , ১:০০ অপরাহ্ণ

২৪৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

লেখকঃ স্পোর্টস ডেস্ক 

সিলেট টেস্টে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নিচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ২৪৯ রানের বড় লিড পেয়েছে স্বাগতিকরা।

মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৪ উইকেটে ২০৩ রান। প্রথম ইনিংসের ৪৬ রানের লিড মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে এখন বাংলাদেশের মোট লিড ২৪৯ রান।

সকালের শুরুতেই অবশ্য ধাক্কা খায় বাংলাদেশ। ৩১তম ওভারে খুররম শাহজাদের বলে এলবিডব্লু হয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

৪৬ বলে ১৫ রান করেন তিনি।

এরপর উইকেটে এসে দারুণভাবে ইনিংস সামলান লিটন দাস ও মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে দুজন মিলে গড়েছেন ৪১ রানের অবিচ্ছিন্ন জুটি।

মধ্যাহ্নভোজ পর্যন্ত লিটন ৪৯ এবং মুশফিক ৩৯ রানে অপরাজিত আছেন।

তাদের ব্যাটেই বড় লক্ষ্য দেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন