Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৮, ২০২৬ , ১২:৪৮ অপরাহ্ণ

এনইসি সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

লেখকঃ বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সভাপতিত্ব করছেন।

সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সভা চলবে বেলা ১টা পর্যন্ত। জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভা শেষে ‘সংবাদ সম্মেলন’ অনুষ্ঠিত হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন