বিশ্বকাপে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ | Daily AjKaler Kontho

বিশ্বকাপে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ


স্পোর্টস ডেস্ক  প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৪:২৯ অপরাহ্ন
বিশ্বকাপে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দল সাজাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। মেসি-আলভারেজদের নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে যাচ্ছেন তিনি।

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে তাই ফুটবল বিশ্লেষকদের আলোচনায় আছে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ।

চতুর্থ শিরোপার মিশনে যাওয়া স্কালোনি আলবিসেলেস্তেদের খেলাতে পারেন ৪-৪-২ ফরমেশনে।

সবকিছু ঠিক থাকলে গোলপোস্টের নিচে দেখা যেতে পারে ‘বাজপাখি’ খ্যাত এমিলিয়ানো মার্তিনেজকে।

সম্ভাব্য একাদশে রক্ষণে থাকতে পারেন নিকোলাস ট্যাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেস, ক্রিস্টিয়ান রোমেরো ও নাহুয়েল মলিনাকে।

মাঝমাঠে থাকতে পারেন জুলিয়ানো সিমিওনে, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আর আক্রমণে দলের প্রাণ ভোমরা লিওনেল মেসির সঙ্গে থাকতে পারেন হুলিয়ান আলভারেজ। এক্ষেত্রে মেসি ডানে ও আলভারেজ থাকতে পারেন বায়ে।

সম্ভাব্য একাদশ

গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ

ডিফেন্ডার : লিসান্দ্রো মার্তিনেস, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ট্যাগলিয়াফিকো ও নাহুয়েল মলিনা

মিডফিল্ডার : জুলিয়ানো সিমিওনে, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার

ফরোয়ার্ড : লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ

আজকালের কন্ঠ/আর বি