Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৭, ২০২৬ , ১১:৪৭ পূর্বাহ্ণ

সন্দ্বীপে বইচিন্তার ক্লিন টু গ্রীণ ক্যাম্পেইনের শুভ উদ্ধোধন

লেখকঃ মো: এমদাদ হোসেন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সন্দ্বীপে ক্যাম্পাস ও এলাকাভিত্তিক বৃক্ষরোপণ,পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতা বৃদ্ধির লক্ষ্যে ‘Clean to Green Campaign’ কর্মসূচির উদ্বোধন করা হয়। ১৬ মে ২০২৬ (শনিবার),চৌকাতলী নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিষয়ক সংগঠন ‘বইচিন্তা’ কর্তৃক আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বইচিন্তার চিফ কো-অর্ডিনেটর নজরুল নাঈম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসূফ আলী মামুন। এসময় শিক্ষার্থী ও তরুণ স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আয়োজকরা জানান,পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রমের পরিকল্পনা আছে।

এতে উপস্থিত ছিলেন শিক্ষক বাসুদেব চন্দ্র দাস, শিক্ষক মো:সামসুল আলম,শিক্ষক মো:ওবায়েদ উল্ল্যাহ তিতুমীর,শিক্ষক মো: আবু নাসির পনির,পিংকি মজুমদার,জোহরা ইয়াছমিন,শিক্ষক ফাহাদ চৌধুরী,ব্যাংকার মোঃ শোয়াইব,শিল্পী মোঃ শাহাদাত হোসাইন,জিহান, মুসলিম উদ্দিন বাবু,সালমান রিজভী,আদিল চৌধুরী,তামিম মাহমুদ,আরিয়ান অপু,মোঃ শাকিল প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন