Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:২৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৬, ২০২৬ , ৭:১৮ অপরাহ্ণ

বাকেরগঞ্জের সংসদ সদস্য ও বিএনপি’র নেতৃবৃন্দের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে, গ্রেফতার ১

লেখকঃ খান মেহেদী

শনিবার (১৬ মে) রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে নিলয় পারভেজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিলয় পারভেজ বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হযরত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিলয় পারভেজ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও বিএনপি’র নেতৃবৃন্দদের নিয়ে ধারাবাহিকভাবে মানহানিকর, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য সম্বলিত বিভিন্ন পোস্ট, ছবি ও ভিডিও প্রকাশ ও শেয়ার করেন। এছাড়া বিভিন্ন পোস্টের ক্যাপশনেও আপত্তিকর মন্তব্য করা হয়, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মৃধা বাদী হয়ে লায়ন নিলয় পারভেজকে আসামি করে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরে আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে এজাহার গ্রহণের জন্য বাকেরগঞ্জ থানা পুলিশকে নির্দেশ দেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি লায়ন নিলয় পারভেজকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন