Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৬, ২০২৬ , ৭:১৩ অপরাহ্ণ

বাস থামিয়ে ধর্মমন্ত্রী কায়কোবাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

লেখকঃ কাজী শরীফ, কুমিল্লা প্রতিনিধি

চাঁদপুর সফরের পথে কুমিল্লার মুরাদনগরে মহাসড়কের পাশে অবস্থানরত নেতাকর্মীদের দেখে বাস থামিয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৬ মে) সকালে খাল খনন কার্যক্রম ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে চাঁদপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে কুমিল্লার মুরাদনগর উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় মহাসড়কের পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে অবস্থান নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রীর বহর ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে হাজারো নেতাকর্মীর উপস্থিতি নজরে আসে। এ সময় ধর্মমন্ত্রী কায়কোবাদের উপস্থিতি দেখতে পেয়ে প্রধানমন্ত্রী বাস থামিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করেন।

পরে ধর্মমন্ত্রী নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এসময় প্রধানমন্ত্রীকে একনজর দেখতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক তার বহনকারী বাসের চারপাশে ভিড় করেন। মুহূর্তেই পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

এদিকে নেতাকর্মীদের উচ্ছ্বাস ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন