Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৩, ২০২৬ , ৬:২৩ অপরাহ্ণ

জবিস্থ কুষ্টিয়া জেলা কল্যাণের নেতৃত্বে সবুজ-শাহীন

লেখকঃ জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ’-এর নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১ বছরের জন্য অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ সবুজ আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শাহিন মালিথা।

মঙ্গলবার (১২ মে) সংগঠনের উপদেষ্টা মণ্ডলী ও নেতৃবৃন্দের স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: রিয়াজুল ইসলাম রাফি ও শফিকুর রহমান (স্বপন); সহ-সভাপতি: নাসরিন আক্তার শান্তা ও বাপ্পি হোসাইন। যুগ্ম-সাধারণ সম্পাদক: তৌকির আহমেদ ও আকিবুর রহমান সোহাগ।

সাংগঠনিক সম্পাদক: মোঃ আহাদ ইসলাম, শুভ আহমেদ, আল-আমিন ইসলাম, সোহানুর রহমান, ইমদাদুল হক ও মোঃ রাসেল হোসেন। এছাড়া দপ্তর সম্পাদক: তাসিম ইবনে মুজাহিদ (আফ্রিদী) ও প্রচার সম্পাদক: শামিউল বাসির বাপ্পা।

আগামী এক মাসের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

নবগঠিত এই কমিটিকে জবি কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মোঃ তৌহিদুল হাসান, ড. মোঃ আবু লায়েক, ড. মোঃ ময়নুল হকসহ সাবেক নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের কল্যাণে এবং বিশ্ববিদ্যালয়ের গঠনমূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। নবনির্বাচিত সভাপতি সবুজ আলী বলেন, জেলার শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় সামনের দিনগুলোতে কাজ করতে চাই। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আমরা সবসময় সজাগ থাকবো।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন