Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১২, ২০২৬ , ৬:৪৪ অপরাহ্ণ

সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

অদ্য ১২ মে ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদর ও অধীনস্থ ভোমরা, পদ্মশাখরা, বৈকারী, কুশখালি, হিজলদী ও কাকডাঙ্গা বিওপি এবং বাঁকাল চেকপোষ্ট এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ৭২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ বোতল Eskuf সিরাপ, ০১ টি মোটর সাইকেল, মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ, চিংড়ি মাছের রেনুপোনা ও শাড়ি আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর এর বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন সাতক্ষীরা ব্যাটালিয়ন এর ১ নং গেইট সংলগ্ন স্থান হতে ২,০৪,০০০/- টাকা মূল্যের ভারতীয় Eskuf সিরাপসহ মোটর সাইকেল আটক করে। পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ২/১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দাসপাড়া নামক স্থান হতে ৭৭,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/১০ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন নতুনপাড়া নামক স্থান হতে ১,৫০,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১১ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কুশখালি কুলবাগান নামক স্থান হতে ১,৭৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৩ ও ৭ আরবি হতে আনুমানিক ২৫০ ও ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী ও গেরাখালি নামক স্থান হতে ৪,২০,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। হিজলদী বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১৪ আরবি হতে আনুমানিক ১৫০ ও ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বড়ালী ও দক্ষিণ বড়ালী নামক স্থান হতে ২,১০,০০০/- টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। বাঁকাল চেকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন খানপুর নামক স্থান হতে ১,০৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং আলিপুর নামক স্থান হতে ৫,০০,০০০/- মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা আটক করে। এছাড়াও, গত ১১ মে ২০২৬ তারিখ ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার৩/১-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ভোমরা বাজার সংলগ্ন বালুর মাঠ নামক স্থান হতে ৩,৬২,৫০,০০০/- টাকা মূল্যের ৭২৫ গ্রাম ভারতীয় ক্রিস্টাল মেথ আইস আটক করে।

আভিযানিক দল সর্বমোট=৩,৮০,৯১,০০০/- (তিন কোটি আশি লক্ষ একানব্বই হাজার) টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক করে।চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন