Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১২, ২০২৬ , ৪:০২ অপরাহ্ণ

মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চোলাই মদসহ আটক ১

লেখকঃ কাজী শরীফ, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযানে ২৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। একই অভিযানে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) দিবাগত রাতে মুরাদনগর উপজেলা সদর এলাকায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ ঘটনায় উদ্ধারকৃত চোলাই মদ জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

আটকরা হলেন, উপজেলা সদরের মৃত রঙ্গলাল চন্দ্র দাসের ছেলে স্বপন চন্দ্র দাস (৪৫) এবং রহিমপুর গ্রামের দুধ মিয়ার ছেলে আরিফ (২৯)।

জানা যায়, মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বি এবং মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে স্বপন চন্দ্র দাসের বাড়ি থেকে ড্রামে সংরক্ষিত ২৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

এসময় মাদক সেবনের অভিযোগে আটক আরিফকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল্লাহ আল মাসুদ, এসআই রুহুল আমিল, এসআই আব্বাস কবির চৌধুরী, এএসআই কুসুম বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটক ও সাজাপ্রাপ্তদের মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বি বলেন, “মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে আমরা কঠোর অবস্থানে

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন