কুরআন দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আলোচনা সভা ও কুরআন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার (১১ মে, ২০২৬) বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান। এছাড়াও অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কুরআন দিবস নিয়ে আলোচনা করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান বলেন, “কুরআন দিবস এত গুরুত্ব দিয়ে কেন পালন করে ইসলামী ছাত্রশিবির? আমরা এজন্য পালন করি, কারণ আমরা আধিপত্যবাদী শক্তিকে জানিয়ে দিতে চাই— চাঁপাইনবাবগঞ্জে কুরআনের জন্য জীবন দেওয়া ষষ্ঠ শ্রেণির সেই শিস মুহাম্মদ শুধু নয়, আমরা এমন একটি প্রজন্ম তৈরি করতে চাই, যারা কুরআনের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে।”
উল্লেখ্য, ১৯৮৫ সালের ১১ মে চাঁপাইনবাবগঞ্জে পবিত্র কুরআনের মর্যাদা রক্ষার্থে আয়োজিত সমাবেশে পুলিশের হামলায় শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে এবং কুরআনের শিক্ষা প্রচারের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিবছর কুরআন দিবস পালন করে থাকে।