নেত্রকোণা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
সোমবার দুপুরে জেলা সদরের মেদনি ইউনিয়নের বেতাটি মোড়ে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন হয়।
এসময় জেলা ছাত্রদলের সহঃ সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন শাকিল, সদর উপজেলা শ্রমিক দলের সমাজ কল্যান সম্পাদক লিটন সরকার, নূরজাহান বেগমসহ কয়েকশত নারী পুরুষ ঘন্টাব্যাপী হওয়া এই মানববন্ধনে অংশ নেন।
মাহিদ আহমেদ আনসারির বিরুদ্ধে করা এ মামলা মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানান মানববন্ধনকারীরা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় জনতা।
আজকালের কন্ঠ/আর বি