মাদারিপুর কালকিনিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরি | Daily AjKaler Kontho

মাদারিপুর কালকিনিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরি


রুবেল আহমেদ, মাদারিপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
মাদারিপুর কালকিনিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরি

মাদারীপুর জেলার কালকিনি উপজেলা ভূরঘাটা (মজিদবাড়ি) গোপালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জানালার গ্রিল কেটে পানির মোটর, গ্যাসের চুলাসহ বিভিন্ন লোহাজাতীয় মালামাল চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় চুরির ঘটনা ক্রমশ বেড়েই চলেছে, এতে স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। চুরির কারণে স্বাভাবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।চুরির ফলে বিশেষ করে পানির মোটর ও বিদ্যুৎ সংযোগ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনেরও দাবি স্থানীয়দের

এ বিষয়ে কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান বলেন, “নিরাপত্তাহীনতায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে রয়েছে। জনবল সংকটে থাকা প্রতিষ্ঠানগুলোতে দ্রুত জনবল পদায়ন অত্যন্ত প্রয়োজন।”

প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ইউনিয়নের স্বাস্থ্যব্যবস্থা ক্রমশ আরও ভেঙে পড়বে বলে স্থানীয় লোকপজন আশংকা করছেন।

আজকালের কন্ঠ/আর বি