Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৪, ২০২১ , ৭:১৫ অপরাহ্ণ

যুবলীগ সাধারণ সম্পাদক নিখিল করোনা আক্রান্ত

লেখকঃ আজকালের কণ্ঠ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী।

তিনি বলেন, সোমবার থেকে তিনি (নিখিল) শরীরে জ্বর অনুভব করছিলেন। বুধবার করোনাভাইরাসের টেস্টের জন্য স্যাম্পল দিয়েছিলেন। বৃহস্পতিবার পজেটিভ রিপোর্ট পেয়েছেন।

তিনি আরো বলেন, চিকিৎসকের পরামর্শে বাসায়ই ‘আইসোলেশনে’ রয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

এসময় তার শরীরের অবস্থা বর্তমানে ভালো আছে বলেও জানান তিনি।

প্রিন্ট করুন