Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৭, ২০২৬ , ২:৪৩ পূর্বাহ্ণ

ওসি মুনসুরের নেতৃত্বে ত্রিশাল মডেল থানার জোরালো অভিযান, ইয়াবাসহ আটক ১

লেখকঃ জামাল খান , ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

ময়মনসিংহের ত্রিশালে মাদকবিরোধী জোরালো অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ত্রিশাল মডেল থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর সাহেবের সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য আসে।

বুধবার (০৬ মে ২০২৬) রাতের অভিযানে ত্রিশাল থানাধীন ৬নং ত্রিশাল ইউনিয়নের বাগান বেঙ্গুলাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জালাল মেম্বারের বাড়ির সামনে সরকারি পাকা সড়কে অবস্থান নেয় পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে আটককৃত মোঃ মোছা মিয়া (৪৫)-এর কাছ থেকে ৪৫ (পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২২ হাজার ৫০০ টাকা। তিনি ত্রিশাল উপজেলার মাগুরজোড়া মধ্যপাড়া গ্রামের (পানা উল্লাহর বাড়ি) বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল আলী ও মাতা মৃত হাজেরা খাতুন।

ত্রিশাল মডেল থানা সূত্রে জানা গেছে, ওসি মুনসুর সাহেবের নেতৃত্বে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ত্রিশাল থানা পুলিশ কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন