Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৭, ২০২৬ , ১:১৬ পূর্বাহ্ণ

তারাগঞ্জে অসুস্থ রেজাউলের পাশে ইউএনও মোনাববর হোসেন

লেখকঃ সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ইমানের বাজার (খোরর্দ্দবেলাই চন্ডি) গ্রামের অসুস্থ যুবক রেজাউল ইসলামের চিকিৎসার খরচ জোগাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া রেজাউলকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন।

​জানা গেছে, উপজেলার খোরর্দ্দবেলাই চন্ডি গ্রামের নাজমুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। দিনমজুর বাবার পক্ষে ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছিল। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দেন। বুধবার বিকেলে ইউএনও মোনাববর হোসেন সরাসরি অসুস্থ রেজাউলের কাছে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এ সময় তিনি রেজাউলের পরিবারের সদস্যদের ধৈর্য ধরার পরামর্শ দেন এবং প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।​উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন বলেন, “সরকার সবসময় অসহায় ও দুস্থ মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। রেজাউলের অসুস্থতার খবর পেয়ে আমরা তাকে সামান্য আর্থিক সহায়তা দিয়েছি যাতে তার চিকিৎসায় কিছুটা সুবিধা হয়।

সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”রেজাউলের বাবা নাজমুল ইসলাম বলেন, “টাকার অভাবে ছেলের সঠিক চিকিৎসা করাতে পারছিলাম না। আজ ইউএনও স্যার নিজে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, এতে আমরা অনেক আশার আলো দেখতে পাচ্ছি। আমরা তার প্রতি কৃতজ্ঞ।”সহায়তা দেয়ার সময় স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউএনও এর এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন