চলনবিল অধ্যুসিত হিসেবে পরিচিত সিংড়ার প্রত্যন্ত অঞ্চলের আধিবাসীদের অধিকার রক্ষা ও নারীদের স্বাস্থ্য সুরক্ষায় আলোচনা সভা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আধিবাসী নারী-পুরুষদের নিয়ে এই সভার আয়োজন করে পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি (পিকেএসএস)।
সভায় সভাপতিত্ব করেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএস এর নির্বাহী পরিচালক জেইডি আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিংড়া পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফি, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেট, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আধিবাসী নেতা পরিতোষ চন্দ্র উরাঁও, কিশোরী সদস্য লাবনী এক্কা প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক ও পরিবেশ কর্মী আব্দুল আলীম খাজা।
আজকালের কন্ঠ/আর বি