খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবকে অব্যাহতি | Daily AjKaler Kontho

খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবকে অব্যাহতি


মাদারীপুর প্রতিনিধি প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবকে অব্যাহতি

মাদারীপুরের কালকিনি উপজেলার এসএসসি পরীক্ষা–২০২৬- অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজ কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন এই আদেশ জারি করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার অব্যবস্থাপনা ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ উঠলে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোঃ ইয়ামিনকে চলমান পরীক্ষার সকল কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।

তার স্থলে নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কয়ারিয়া ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লালমিয়া জমাদারকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন জানান, পরীক্ষার পবিত্রতা রক্ষা এবং শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে পরীক্ষা নিশ্চিত করনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ । যেকোনো ধরনের অনিয়ম বা অবহেলার প্রমান পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি