Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৫, ২০২৬ , ১:২৪ অপরাহ্ণ

ময়মনসিংহে ডিবি পুলিশের জোরালো অভিযান: মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থান

লেখকঃ ময়মনসিংহ ব্যুরো চীফ

ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে মাদক, ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক নির্দেশনায় ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুল হক এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের আওতায় সানকিপাড়া, নাসিরাবাদ কলেজ এলাকা, চুকাইতলা, সদর উপজেলা, কৃষ্টপুরসহ অপরাধপ্রবণ বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন এবং বিভিন্ন স্পটে নজরদারি বাড়ানো হয়।

এসময় ডিবি পুলিশের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানান।

পুলিশ আরও জানায়, ময়মনসিংহে অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষায় সচেতন হোন, নিরাপদ রাখুন নিজের এলাকা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন