নওগাঁয় ২৫০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার | Daily AjKaler Kontho

নওগাঁয় ২৫০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ : প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ন
নওগাঁয় ২৫০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ লিটার চোলাই মদসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় আজ (৩ মে) রবিবার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান-এর নেতৃত্বে একটি চৌকস দল সদর থানাধীন হাঁপানিয়া ইউনিয়নের কুশাডাংগা স্কুল পাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই গ্রামের মোঃ এজাহার আলীর ছেলে মোঃ আমিন হোসেন (৩০)-কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

অভিযানে আমিনের হেফাজত থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করে এবং ঘটনাস্থলেই মদ তৈরির বিভিন্ন উপকরণ ধ্বংস করে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর এস