Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৪, ২০২৬ , ১২:৪৪ পূর্বাহ্ণ

নাজিরপুরে জাল টাকাসহ ০৩ জন গ্রেফতার

লেখকঃ মো: নাজমুল হোসেন , পিরোজপুর জেলা প্রতিনিধি :

শনিবার (০২মে) দিবাগত রাত সাড়ে ১২টার সময় উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারের জামে মসজিদ এলাকার সামনে পাকা রাস্তার ওপর থেকে মাটিভাঙ্গা পুলিশ ফাঁড়ির এস. আই. এস, এম সালেহির নেতৃত্বে পুলিশ তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ০৫টি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মৃত আবু বক্কর খলিফার ছেলে রাসেল খলিফা (৪৫), পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের মো. দুলাল শেখের পুত্র মো. সাইদুল ওরফে রানা (৪৮) ও মো. মজিবুর খানের ছেলে হাসিব খান(৪৬)।

নাজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান,গ্রেফতার কৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাজিরপুর থানায় একটি মামলা রেকর্ড করে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন