জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় বিশ্ব গণমাধ্যম দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (৩ এপ্রিল) বেলা ১১ টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ ও লোহাগড়া প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার।
এ সময় বক্তব্য দেন লোহাগড়া থানার ইনস্পেকটর ওসি তদন্ত অজিত কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা শিকদার মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিম হোসেন, সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, মোঃ মাহফুজুল ইসলাম মন্নু, মোঃ রেজাউল করিম, সরদার রইচ উদ্দিন টিপু, আব্দুল্লাহ আল মামুন, কাজী ইমরানসহ প্রমুখ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মো: খাইরুল ইসলাম, মো: শরিফুজ্জামান, জহুরুল হক মিলু, রাসেদ রাসু, আজিজুর বিশ্বাস, হাবিবুর রহমান, মাহফুজুর রহমান, সবুজ সরদার, শরিফুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখে। অপ-সাংবাদিকতা রোধে প্রকৃত সাংবাদিকদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভা শেষে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি লোহাগড়া উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে উপজেলার সাংবাদিকরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
আজকালের কন্ঠ/আর বি