কুমিল্লাতে দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে এক মাদরাসার ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রবিবার (৩ মে) সকাল ১০ টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো.মাইমুন খালেদ ভুইয়া (৮) দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর ভূইয়া বাড়ির সাবেক পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন স্বপনের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিশু তার বাবার সঙ্গে দেবিদ্বারের পৌর এলাকার বাবুস সালাম নামে একটি হাফিজিয়া মাদ্রাসা থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় পৌর এলাকার আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে পৌছালে ভাঙাচোরা সড়কের ঝাঁকুনিতে মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে পরে পিছন থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে তারা বাবা শিশুটির রক্তাত্ব দেহ নিয়ে বাড়ির দিকে চলে যায়।
এ ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত হওয়ার অপেক্ষায় কি এসব ঝুঁকিপূর্ণ অংশ এভাবেই পড়ে থাকবে? ছোট ছোট সংস্কার কাজ কি বড় প্রকল্পের কারণে থেমে থাকবে?
দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, সময়মতো সড়ক সংস্কার করা হলে হয়তো এমন মর্মান্তিক ঘটনা এড়ানো যেত।
তবে সাধারণ মানুষের দাবি একটাই দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে অন্তত ঝুঁকিপূর্ণ সড়কগুলো সংস্কার করা হোক, যাতে আর কোনো পরিবারকে এভাবে স্বজন হারাতে না হয়।
দেবিদ্বার বাবুস সালাম মাদ্রাসার শিক্ষক মো.আবু সাঈদ বলেন, খালিদ হোসেনের বাবা মোয়াজ্জেম হোসেন গত সপ্তাহে বাবুস সালাম মাদ্রাসায় অফিসিয়াল কাজ দেখাশোনার করার জন্য চাকরিতে যোগ দেন। তখন খালিদকেও তার সঙ্গে আসা যাওয়া করত। রবিবার সকালে মাদরাসার কাজ শেষ করে বাড়ির দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। খালিদ বাবা সঙ্গে এমনি মাদরাসায় আসা যাওয়া করলে সে ভর্তি হয়নি।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, শিশুটি ঘটনাস্থলে মারা গেছে। ঘটনা শোনার পর পর ঘটনাস্থলে পুলিশি পাঠিয়েছি।
আজকালের কন্ঠ/আর বি