বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় ভোলা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২ মে) কেন্দ্রীয় দপ্তর থেকে এ সংক্রান্ত এক পত্র জারি করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ আল রাকিব। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে সাদ্দাম হোসেন মুন্নাকে এবং সহ-সভাপতি হিসেবে রাখা হয়েছে নুরুল ইসলাম বাপ্পীকে। সাধারণ সম্পাদক হয়েছেন নুর মো. রুবেল। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকারিয়া মজুমদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. জাকারিয়া বেলালকে। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মেহেদী হাসান আসিফ।
কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, আগামী তিন (৩০) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে নতুন নেতৃত্বকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট নেতারা জানান, ছাত্রদলের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বেগবান করতে এবং সাংগঠনিক কাঠামো সুসংহত করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজকালের কন্ঠ/আর বি