বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২ মে ঘোষিত এই নতুন কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন উদীয়মান ছাত্রনেতা ও দৈনিক আজকালের কন্ঠের রিপোর্টার হুমায়ুন কবির রাব্বি।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই নতুন কমিটি অনুমোদন পাওয়ার পর থেকেই মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নতুন দায়িত্ব পাওয়ার পর হুমায়ুন কবির রাব্বি তার প্রতিক্রিয়ায় দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবনিযুক্ত সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাব্বি জানান: ”আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তার যথাযথ মর্যাদা রক্ষা করার চেষ্টা করব। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এবং ছাত্রসমাজের অধিকার আদায়ের আন্দোলনে আমি রাজপথে সক্রিয় থাকব।”
নেতাকর্মীদের অভিনন্দন
রাব্বি সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তার অনুসারী ও সহযোদ্ধারা। তৃণমূলের নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন যে, রাব্বির মতো তরুণ ও পরিশ্রমী নেতৃত্বের মাধ্যমে মহানগর দক্ষিণ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই হুমায়ুন কবির রাব্বি রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এই নতুন পদপ্রাপ্তি আগামী দিনের ছাত্র রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজকালের কন্ঠ/আর বি