অদ্য ০২ মে ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর, ভোমরা, পদ্মশাখরা ও চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, মোবাইল ফোনের যন্ত্রাংশ, পাতার বিড়ি, নবরত্ন তেল ও শাড়ি আটক করে।
কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৪ ও ৫ আরবি হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি ও গেড়াখালী নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১০ আরবি হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শ্মশান ঘাট আমবাগান নামক স্থান হতে ১,৪৩,০০০/- টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৫/৫ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তালশাড়ি নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৩ হতে আনুমানিক ২.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন আনসারের মোড় নামক স্থান হতে ৫,০০,০০০/- টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ঝাউডাঙ্গা নামক স্থান হতে ১,০১,৭৫০/- টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি ও নবরত্ন তেল আটক করে। পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৩ হতে আনুমানিক ২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শাখরা আশার মোড় নামক স্থান হতে ৬,০০,০০০/- টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা আটক করে।
এছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ২,৩৭,৩০০/- টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
আভিযানিক দল সর্বমোট= ১৭,৯২,০৫০/- (সতেরো লক্ষ বিরানব্বই হাজার পঞ্চাশ ) টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
আজকালের কন্ঠ/আর বি