Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১, ২০২৬ , ১০:২১ অপরাহ্ণ

আত্রাইয়ের হাটকালুপাড়ায় বিএনপির উদ্যোগে মহান মে দিবস পালিত

লেখকঃ মোঃ ফিরোজ আহম্মেদ, আত্রাই প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টায় উপজেলার বান্দাইখাড়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মোঃ আকরাম হোসেনসহ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এদিন বান্দাইখাড়া বাজারের বিভিন্ন সড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মোঃ আকরাম হোসেন।

বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন