Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৩০, ২০২৬ , ২:০৫ অপরাহ্ণ

কালীগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৮

লেখকঃ মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জের বার বাজারে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী শাপলা পরিবহন খাদে পড়ে ৮ জন আহত হয়েছে । আজ (বৃহস্পতিবার) সকাল ৯ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীবাহী শাপলা বাস যশোর থেকে কালীগঞ্জ যাওয়ার পথে বার বাজার হাইওয়ে থানার সামনে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে । সে সময় ৮ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন । তবে এ দূর্ঘটনায় গুরুতর আহত হওয়ার খবর মেলেনি ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বার বাজার হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, বাস খাদে পড়লেও সম্পূর্ণ উল্টে যায়নি । যার কারনে বড় দূর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন। তবে আহত যাত্রীদের ব্যাপারে আমি খোজ নিচ্ছি ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন