Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৩০, ২০২৬ , ১১:৫০ পূর্বাহ্ণ

মঠবাড়িয়ায় বজ্রপাতে নিহত ২ জেলে, নিখোঁজ ১

লেখকঃ পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় ০১ গৃহবধূ ও ০১ যুবকের মৃত্যু হয়েছে।এছাড়া বলেশ্বর নদীতে মাছ ধরার সময় বজ্রপাতের কবলে পড়ে নিখোঁজ হয়েছেন আরো ০১ জেলে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন কাজে বাইরে বের হলে তারা এসব দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু ও নিখোঁজ হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার হারজি নলবুনিয়া গ্রামের কৃষক মোঃ আব্দুস সালামের স্ত্রী আয়েশা বেগম (৫০) ঝড়ের মধ্যে মাঠ থেকে হাঁস আনতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এছাড়া মঠবাড়িয়া সদর ইউনিয়নের সবুজ নগর গ্রামের কৃষক মশিউর রহমানের ছেলে স্বাধীন তালুকদার (২০) দুপুরে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন।দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। পরে মাঠ থেকে তার ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।

তাছাড়া দুপুর ১২টার দিকে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে ট্রলার থেকে নদীতে পড়ে মোঃ হাসান (২৫) নামে ০১ জেলে নিখোঁজ হন। নিখোঁজ হাসান উপজেলার জানখালী গ্রামের মোঃ নবী হোসেনের ছেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান পাওয়া যায় নি।

মঠবাড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া রাতে অন্য এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জেলের সন্ধানে স্থানীয়দের সহায়তায় তল্লাশি চালানো হচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন