Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৯, ২০২৬ , ৪:১২ অপরাহ্ণ

আলীকদমে ইটভাটায় উপজেলা প্রশাসনের যৌথ অভিযান

লেখকঃ মো.জয়নাল আবেদীন, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার ২৯ এপ্রিল দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৯ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে জরিমানা প্রদান করা হয়। উপজেলার ইউবিএম ইটভাটাকে ২ লক্ষ টাকা ও এবিএম ইটভাটাকে ৩ লক্ষ টাকা এবং এফবিএম ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে। এছাড়া ২টি ইটভাটা থেকে ৪ হাজার ৫০০ ঘনফুট বনের কাঠ জব্দ করা হয় এসব ইটভাটা থেকে। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম।

ইটভাটায় অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আলীকদম উপজেলায় নতুন ইটভাটা স্থাপন বা পুরাতন ইটভাটা পরিচালনার অনুমতি নেই। পরিবেশ ও বনাঞ্চল সুরক্ষার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য কারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও জরিমানা প্রদান করা হবে বলে তিনি জানান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন