Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৮, ২০২৬ , ১১:৪৭ অপরাহ্ণ

মাদারীপুর থেকে ২০ টন সরকারি চাল চোরাইপথে গোপালগঞ্জে নেওয়ার সময় জব্দ

লেখকঃ মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসার উপজেলায় দরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি ভিজিডি কর্মসূচির ৪২২ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে ভাঙ্গাব্রীজ এলাকায় অভিযান চালিয়ে চালবোঝাই ট্রাকটি আটক করে ডাসার থানায় নেওয়া হয়।

খাদ্য অফিস জানায়, ভিজিডি কর্মসূচির এ চাল বিশেষভাবে পুষ্টিমান সমৃদ্ধ করে প্রস্তুত করা হয় এবং খোলা বাজারে বিক্রির কোনো নিয়ম নেই। তবে মুন্সী রাইস মিলের মালিক আহাদ মুন্সী দাবি করেন, চালগুলো তার এবং গোপালগঞ্জের চালকলে নেওয়া হচ্ছিল।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, সরকারি চাল জব্দের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন