Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৮, ২০২৬ , ৬:৩০ অপরাহ্ণ

নেছারাবাদ ছারছীনা দরবার শরীফে নির্মাণাধীন গণ-শৌচাগারে আগুন

লেখকঃ পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান ছারছীনা দরবার শরীফ-এ নির্মাণাধীন তিনতলা বিশিষ্ট একটি গণ-শৌচাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দরবার শরীফের ভেতরে নির্মাণাধীন ভবনটির একটি অংশে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর স্বরূপকাঠি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা নির্মাণ কাজে ব্যবহৃত দাহ্য সামগ্রী থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগেও ছারছীনা দরবার শরীফ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যা ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে আনা হয়েছিল।এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত তদন্ত করছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন